Header Ads

মায়ের পোষা পুলিশ এখন মেয়ের বাড়িতে হানা দিচ্ছে! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মেয়রের।

নজরবন্দি ব্যুরো: তোলাবাজি সহ বেশকিছু অভিযোগে ভারতী ঘোষের বাড়িতে তল্লাশি চালালো সি আইডি। ক্লোজ করা হয়েছে ভারতী ঘনিষ্ঠ বেলদা থানার পুলিশ অফিসারকেও। এইসব ঘটনার পিছনে একজনেরই অনুপ্রেরণা আছে বলে মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।


অশোক-বাবু এই বিষয়ে বলেন, “ইদানিং রাজ্যে শাসকদলের সাংসদ, বিধায়ক, মেয়রদের বাড়িতে সিবি আই, ইডি হানা দেয়। এখন আমরা দেখছি যে কয়েকজন পুলিশ অফিসারদের বাড়িতেও নানা কারণে হানা দিচ্ছে পুলিশ! এই সবকিছুর পিছনে একজনেরই অনুপ্রেরণা আছে বলে অভিযোগ করেন সিপি আই(এম) নেতা অশোক ভট্টাচার্য। মন্ত্রী, বিধায়ক, পুলিশ যারা অন্যায় কাজ করেছে এর সবকিছুই হচ্ছে এক জনেরই অনুপ্রেরণায়।"


এর পর অশোক-বাবু তুলে ধরেন মা-মেয়ে প্রসঙ্গ। ২০১৪ সালে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলের একটি সভা থেকে পুলিশ সুপার থাকাকালীন প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে সম্বোধন করেছিলেন এই ভারতী। এরপর থেকে মমতা-ভারতী ‘সম্পর্ক’কে মা ও মেয়ের সম্পর্ক বলে কটাক্ষ করতেন এই রাজ্যের বিরোধীরা। বর্তমানে ভারতী ঘোষ পদত্যাগ করেছেন। তবে তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয় এখনও। এই সম্পর্কের কথা মনেকরিয়ে দিয়ে অশোক-বাবু কটাক্ষের সুরে বলেন, আগে যাঁকে মা বলে সম্বোধন করেছিলেন, তাঁরই পোশা পুলিশ এখন মেয়ের বাড়িতে হানা দিচ্ছ!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.