৬ বছরে ৮১ লাখেই শেষ নয়, এবছরেই আরও ৯ লক্ষ চাকরি দেবেন মুখ্যমন্ত্রী!!
নজরবন্দি ব্যুরোঃ চাকরিপ্রার্থী বা বিরোধীরা মানুন বা না মানুন মুখ্যমন্ত্রী কিন্তু তার আমলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের দাবী করতে মোটেই ভোলেন না। তেমন টা আজ আবার ঘটল শিলিগুড়িতে। আজ শিলিগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুধু ৮১ লক্ষ কর্মসংস্থানই নয় পাশাপাশি এই বছরেই আরও ৯ লক্ষ চাকরি দেবেন বলে দাবী করেছেন!
আজ জনসভা থেকে তিনি দাবী করেন "আমরা রাজ্যে ৮১ লক্ষ চাকরির ব্যবস্থা করে দিয়েছি৷ এই বছর আমরা আরও ৯ লক্ষ চাকরি দেব৷" মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে কর্মসংস্কৃতির পরিবেশ ফিরে এসেছে। নতুন নতুন বিনিয়োগ আসছে। ধিরে ধিরে কর্ম সংস্থানের পথ প্রশস্ত হচ্ছে। আগামীদিনে দেশ কে পথ দেখাবে রাজ্য।
এক বাম সমর্থকের কটাক্ষ পথ দেখাচ্ছে তো বটেই! আমাদের মুখ্যমন্ত্রী চপের কথা বলেন প্রধানমন্ত্রী পকোড়া!
এদিন মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প রূপশ্রীর কথাও তুলে ধরেন। তিনি বলেন, "পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে৷" এই সব দেখতে পায়না বিরোধীরা!

No comments