Header Ads

প্রয়াত সিপিআইএম নেতা শিবদাস ভট্টাচার্জ।দেখুন অন্তিম যাত্রার কর্মসূচী।

নজরবন্দি ব্যুরো: প্রয়াত বাম নেতা শিবদাস ভট্টাচার্জ। অবিভক্ত ২৪ পরগণা জেলার আন্দোলন-সংগ্রামের প্রবাদপ্রতিম নেতা শিবদাস ভট্টাচার্য চল্লিশের দশকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন, ৯৬ বছর বয়সেও সেই লাল ঝান্ডার প্রতি বিশ্বাস ছিল অটুট।

তাই কদিন আগেও ছুটে এসেছিলেন সোনারপুর দক্ষিণ এরিয়া কমিটির সম্মেলনে। সদ্য স্বাধীন ভারতে যাদবপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া সত্ত্বেও হেলায় চাকরিকে দুরে সরিয়ে পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছিলেন।
অবিভক্ত ২৪পরগণা জেলার কৃষক আন্দোলনের অন্যতম এই নেতা ২৪পরগণা জেলা পরিষদের সভাধিপতিরও দায়িত্ব পালন করেছেন।

শিবদাস ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হবে কাল অর্থাৎ শনিবার সকাল ৯ টা নাগাদ। এরপর ওই মিছিল ৯.৩০ নাগাদ পৌঁছবে তাঁর সোনারপুরের বাড়িতে। মরদেহ বাড়িতে শায়িত থাকবে বেলা ১০ পর্যন্ত। এরপর ১১.১৫ পর্যন্ত ক্ষীরীশতলার পার্টি অফিসে দেহ শায়িত থাকবে। ওখানে পার্টির তরফ থেকে শ্রদ্ধা জানানো হবে।

দেহ নিয়ে ১১.৪৫ নাগাদ মিছিল পৌঁছাবে পার্টির জেলা দফতরে। ওখানে বেলা ১২ টা পর্যন্ত চলবে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। এর পর বেলা ১ টা নাগাদ এই মিছিল পৌঁছাবে আলিমুদ্দিন স্ট্রীটে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.