Header Ads

শ্রীদেবির মৃত্যু আঁচ করেছিলেন অমিতাভ! টেলিপ্যাথি?

নজরবন্দি ব্যুরো: নায়িকার মৃত্যুর প্রায় আধ ঘণ্টা আগে কয়েক হাজার মাইল দূরে থাকা নায়ক টুইট করলেন ," জানিনা কেন আজ অস্বস্তি হচ্ছে" আর তার পরেই মৃত্যু সংবাদ এলো নায়িকার।
এমন কাকতালীয় ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের সাথে।যে টুইটের লেখা নিয়ে তোলপাড় সাইবার দুনিয়া।গত কাল রাত ১১ টায় বিগবি তাঁর টুইটার হ্যান্ডলে হিন্দিতে যা লেখেন তার মানে দাঁড়ায় কোন এক অজ্ঞাত কারণে অস্বস্তিতে রয়েছেন তিনি। তবে কি তিনি কোন কিছু খারাপ ঘটনা বুঝতে পেরেছিলেন।এই ঘটনা নিয়েই নিটে-জেনরা হিসাব মেলাতে পারছেন না।অমিতাভের টুইট রাত ১১ টায় আর শ্রী-দেবী মারা গেলেন রাত ১১.৩০ নাগাদ।

একে কি বলবেন? আত্মার টাই, নাকি টেলিপ্যাথি। শ্রী-দেবীর আকস্মিক মৃত্যুতে শোক-স্তব্ধ সাধারণ মানুষ থেকে বলিউড এবং রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই শোক জ্ঞাপন করেছেন তাঁর মৃত্যুতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.