কমিশন হল, উঠেও গেল! ভবিষ্যৎ সুতোয় ঝুলছে তাই ফের আন্দোলনে চাকরি-প্রার্থীরা।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বলে যে বিভাগ গড়ে উঠেছিল তা এখন আর নেই। কেন্দ্রের পাবলিক সার্ভিস কমিশনের সাথে একত্রিত হয়ে গেছে সেই বিভাগ। পাবলিক সার্ভিস কমিশনের সাথে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন মার্জ হওয়ার আগে ২০১৫ সালের নভেম্বর এবং ২০১৬ সালের মার্চে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বের হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৬-র ১২ জুন পার্ট ওয়ান পরীক্ষা নেওয়া হয় এবং ২০১৭-র ফেব্রুয়ারিতে হয় পার্ট টু-র পরীক্ষা। সেই পরীক্ষা দেন অসংখ্য চাকরি প্রার্থীরা। তারপর ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন উঠে গিয়ে তা আবার একত্রিত হয়ে যায় কেন্দ্রের পাবলিক সার্ভিস কমিশনের সাথে। কিন্তু ২০১৬ সালে যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে?
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেড় কবে ফল প্রকাশ হবে জানতে ময়ুখ ভবনে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আশ্বাস দেওয়া হয়, খাতা দেখা সম্পূর্ণ হয়ে গেছে। রেজাল্ট প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন। এরপর ২০১৭-র সেপ্টেম্বরে স্টাফ সিলেকশন কমিশনের দায়িত্ব নেয় পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু তারপর অনেকটা সময় পার হয়ে গেলেও কোনো আশার আলো দেখেননি চাকরি প্রার্থীরা। প্রতি বারই তারা দপ্তরে গেলে তাদের বলা হচ্ছে, ২ থেকে ৩ মাসের মধ্যেই রেজাল্ট বের করা হবে। কিন্তু আদতে কিছুই করা হচ্ছে না। মিথ্যে আশা দিয়ে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে, অভিযোগ চাকরি প্রার্থীদের।
এই পরিস্থিতিতে দীর্ঘ দিন অপেক্ষা করেও কোনো ফল না পেয়ে অবশেষে আন্দোলনে নামছেন তারা। এলডিসি, কেপিএস, এবং এমভিআই-এর রেজাল্ট প্রকাশের দাবিতে আগামি ৬ ফেব্রুয়ারি পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ দেখাবেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি না মানা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন, জানিয়েছেন ওই চাকরি প্রার্থীরা।

No comments