দ্রুত নিয়োগ চাই!! আদালতে এসএসসি কর্তৃপক্ষ।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে আদালতে একের পর এক মামলা ঝুলছে।
প্রতিবাদে একাধিকবার হবু শিক্ষক-শিক্ষিকারা নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে ধর্না দিয়েছেন। নিয়োগ নিয়ে করা একাধিক মামলায় আদালত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাজ্যসরকারকে
তীব্র ভাষায় সমালোচনা করেছেন। কিন্তু তাতেও রাজ্যসরকারের ঘুম ভাঙেনি।
আর এবার দ্রুত নিয়োগ সহ বেশকিছু আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন।
নবম ও দশম শ্রেণীর প্যানেল প্রকাশ করতে চায় কমিশন। সেইসঙ্গে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়াও তারা দ্রুততার সঙ্গে শেষ করতে চায়, এমনটাই জানিয়ে আদালতের দ্বারস্থ এসএসসি কর্তৃপক্ষ।
আদালত সূত্রের খবর, চলতি মাসের ৭ তারিখে শুনানি পর্বে বিষয়টি নিয়ে আর্জি রাখবে কমিশনের আইনজীবী।

No comments