পঞ্চায়েত নির্বাচনের আগেই নিয়োগ পত্র পাবেন ১৮ হাজার GROUP-D চাকরি প্রার্থী! প্রস্তুতি শুরু নবান্নে। Exclusive
নজরবন্দি ব্যুরো: সামনেই নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনের আগে নবান্নে পৌঁছে যাবে ১৮ হাজার Group-D নিয়োগের চূড়ান্ত তালিকা। চলতি বছরের আগস্ট মাস নাগাদ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে যাতে এই নিয়োগ তালিকা চূড়ান্ত করা যায় সেই লক্ষ্যে এগোচ্ছে রাজ্যের Group-D রিক্রুটমেন্ট বোর্ড। সেই প্রক্রিয়া শেষ হবার পরে মার্চ মাসের ১৪/১৫ তারিখের মধ্যে রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের কাছে নিয়োগ সংক্রান্ত সুপারিশ পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
অপরদিকে সামনের বছর লোকসভা নির্বাচনের আগে পরবর্তী ধাপের Group-D নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

No comments