রোজভ্যালি কাণ্ডে ১ কোটির বণ্ডে জামিন তাপসের! Breaking News
নজরবন্দি ব্যুরোঃ অনেকগুলো দিন জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন তাপস পাল।
আজ রোজভ্যালি আর্থিক দুর্নিতি মামলার শুনানি হয় কটক আদালতে। সেখানেই এবার সুদীপ বন্দোপাধ্যায়ের পর আজ তাপস পালের জামিন মঞ্জুর হয়। এক কোটি টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাপস পাল। একই সাথে দুজন জামিনদারের ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড রাখতে হয়েছে।
অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তাপস পালের আইনজীবী। সেই আবেদন মঞ্জুরও করেন বিচারক। জামিনের কাগজপত্র আজই পৌঁছে যাবে জেলে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে ওড়িশার এক হাসপাতালে ভর্তি ছিলেন রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত তাপস পাল।

No comments