Header Ads

দেশবাসীর গর্ব! ১০ দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রধানমন্ত্রীর লেখা সম্পাদকীয়।

নজরবন্দি ব্যুরোঃ ভারত ছাড়িয়ে দেশের বাইরে আবার ছড়িয়ে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ। আবার তিনি বিশ্বের দরবারে।

আজ দেশের ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনটি প্রত্যেক দেশবাসীর কাছে ভীষনই গর্বের। আর সেই গর্ব আরও বেশি হয় যখন দেশের গন্ডি ছাড়িয়ে দেশকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন সেই দেশের প্রধানমন্ত্রী। আজকের বিশেষ এই দিনে ১০টি দেশের ২৭টি সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে নরেন্দ্র মোদীর লেখা সম্পাদকীয়।

ইন্দো এশিয়ান দেশগুলির সাথে ভারতের সাংস্কৃতিক, বানিজ্যিক, অর্থনৈতিক নিবিড় মেলবন্ধনের কথাই স্মরণ করায় সেই সম্পাদকীয়। ডিজিটাল অর্থনীতির কথা তুলে ধরার পাশাপাশি আগামি দিনে দেশকে আরও বেশি উন্নয়নের দিকে পৌঁছে দেওয়ার কথা বলেন মোদী তাঁর লেখায়। প্রজাতন্ত্র দিবসের ভোরে সেই বার্তা পৌঁছলো ১০টি দেশের নাগরিকদের কাছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.