Header Ads

প্রজাতন্ত্র দিবসে আবার নতুন অফার জিও-র!

নজরবন্দি ব্যুরোঃ একের পর এক অফার দিয়ে গ্রাহকের মন জয় করায় জিও-র জুড়ি মেলা ভার। এই মুহূর্তে বাজারের ২৬ শতাংশ দখল করে রয়েছে জিও ফোন। সেই জিও প্রজাতন্ত্র দিবসে আরও একবার অফার নিয়ে এলো জিও এবং জিও ফোন গ্রাহক উভয়ের জন্যেই।
৬৯তম প্রজাতন্ত্র দিবসে জিও গ্রাহকদের জন্য বাড়তি ডেটার অফার নিয়ে এলো রিলায়েন্স জিও সংস্থা। বলা হয়েছে, আজকের বিশেষ অফার অনুযায়ী সব রিচার্জে ৫০০ এমবি ডেটা ফ্রি পাওয়া যাবে। এছাড়াও জিও ফোন গ্রাহকরা ৪৯ টাকা দিয়ে রিচার্জ করলে ১ জিবি ৪জি ডেটা পাবেন ২৮ দিনের জন্য। বাজার দখলে নিত্যনতুন অফার নিয়ে আসছে এই সংস্থা। প্রতিযোগিতার বাজারে গ্রাহক টানতেই এই উদ্যোগ। জিও-র এই নতুন নতুন অফারে বেজায় খুশি মুঠোফোন ব্যবহারকারী দুনিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.