Header Ads

গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেলে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পুলিশ!

রায়গঞ্জ ২৪ জানুয়ারী : গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেলে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পুলিশ। মঙ্গলবার রাতে রসাখোয়া শিলিগুড়ি মোড় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে প্রচুর পরিমান অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ । করনদীঘি থানার পুলিশ একটি ছোট গাড়ীর ডিকি থেকে ৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ।
যার আনুমানিক ওজন সাড়ে ৪৪ কিলো। এই গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জগা সরকার,সনৎ রায় ও অজয় জানা।ধৃত পাচারকারীদের বাড়ী যথাক্রমে নদীয়া জেলার হরিনঘাটা ও কোলকাতার ধাবার মাঠ এলাকায়।

পুলিশের অনুমান,জলপাইগুড়ি থেকে কোলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার প্যাকেটগুলিকে।ছোট গাড়ির পিছনের ডিকিতে রাখা ছিল গাঁজার প্যাকেট। রসাখোয়াতে নাকা চেকিং করবার সময় গোপন সূত্রে বিষয়টি জানতে পারে করনদীঘি থানার পুলিশ।গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চালক সহ পাচারকারীদের।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই গাচা পাচারের সাথে আরো কারা জড়িতো রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজ তাঁদের আদালতে তোলা হবে।তার সাথে আদালতের কাছে আবেদন করা হবে তাঁদের পুলিশি হেপাজতে নেওয়ার জন্য বলে জানান করনদিঘি থানার আই সি পরিমল সাহা ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.