Header Ads

লক-আপে অসুস্থ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরো: আন্দোলনে নেমে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ কলকাতায় দলের রাজ্য দফতর থেকে এক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এই নেত্রী। প্রতিবাদ মিছিল শেষ হয় ধর্মতলায় এসে। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে প্রথমে পুলিশের কথা কাটাকাটি আর তারপর ধস্তাধস্তি বাঁধে। গ্রেফতার হয় লকেট-সহ বিজেপির বেশকিছু নেত্রী। তার পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাজ্য বিজেপি সূত্রে খবর, লালবাজারের লক- আপে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট।
এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.