Header Ads

'জয় মা' ধ্বনি নিয়ে তলোয়ার হাতে তাণ্ডব, রক্তাক্ত দক্ষিণেশ্বর মন্দির চত্বর।

নজরবন্দি ব্যুরো: আজ সকালে দক্ষিণেশ্বরে তলোয়ার হাতে তাণ্ডব চালালেন উন্মত্ত এক ব্যক্তি। তলোয়ারের আঘাতে ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তিই প্রকৃত অভিযুক্ত নয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনের ধর্মপ্রাণ মানুষদের আনাগোনা সবে শুরু হয়েছিল। দোকানিরাও তাঁদের দোকান সাজিয়ে বসেছেন। হঠাতই ‘জয় মা, জয় মা’ধ্বনি। কোনও কালী ভক্তের কাজ ভেবে প্রথমদিকে বিশেষ গুরুত্ব দেননি স্থানীয়রা। কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণের মধ্যেই।

দেখা যায়, সাদা ধুতি পরিহিত এক ব্যক্তি তলোয়ার হাতে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে উন্মত্তের মতো দাপাদাপি করছেন। তাঁর কপালে সিঁদুরের তিলক, মুখে ‘জয় মা’ ধ্বনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই, তলোয়ার হাতে এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে বেড়াতে থাকেন ওই ব্যক্তি। তাঁকে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ৫ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তবে ততক্ষণে চম্পটদেয় ওই অভিযুক্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.