মহারাষ্ট্রে গণপিটুনিতে মৃত ৩, নিন্দায় সরব হলেন বলিউড অভিনেতা ফারহান আখতার
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।ভারতে সবথেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের মানুষ।তার মধ্যেই মহারাষ্ট্রে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা।গড়চিঞ্চোলি গ্রামে শুক্রবার ছেলে ধরা সন্দেহে দুজন সাধু সহ তিন জনকে গণপিটুনি দিয়ে খুন করা হয়।এই ঘটনাকে নিন্দা করে মুখ খুললেন বলিউড অভিনেতা ফারহান আখতার।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, পালঘরের হিংসার যেরূপ নিদর্শন দেখলাম তা খুবই নিন্দাজনক।
আমাদের দেশে গণধোলাই এর কোন জায়গা নেই। আমি আশা করছি খুনিদের গ্রেপ্তার করা হবে এবং এই ঘটনার বিচার হবে।পালাঘরের এই ঘটনা কে নিন্দা করেন আরো অনেক তারকারা।শুক্রবার রাতে গড়চিঞ্চোলি গ্রামে একটি গাড়ি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। গ্রামের এই কথা ছড়িয়ে পড়ে যে ওই গাড়ির মধ্যে রয়েছে ছেলেধরা। এরা শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করে। গ্রাম জুড়ে ছড়িয়ে যায় এই গুজব।এরপরই গাড়ি থামিয়ে দুজন সাধু ও গাড়ির ড্রাইভারকে মারধর শুরু করে গ্রামবাসী।অবশেষে মৃত্যু হয় তিন জনের।সম্প্রতি ফারহান কে দেখা গেছে গাহস্থ্য হিংসার বিরুদ্ধে এগিয়ে আসতে। লকডাউন এর জন্য পারিবারিক হিংসা বেড়ে গেছে। একটি ভিডিওর মাধ্যমে বলিউডের তারকারা এই বিষয় নিয়ে বার্তা দিয়েছেন।

No comments