Header Ads

ষষ্ঠ বেতন কমিশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন! হতাশ রাজ্য সরকারি কর্মীরা।

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে ক্ষোভ অনেকদিন ধরে চলে আসছে। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির কার্যকাল শেষ হচ্ছে ২৭ মে। অপরদিকে লোকসভা নির্বাচনেও আর বেশি বাকি নেই। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরেই আর সম্ভব হবে না ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা। এর ফলে, হতাশ রাজ‍্য সরকারি কর্মচারীরা।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "পে‌ কমিশন কার্যকর করা নিয়ে এরকম টালবাহানা কোনও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হয়নি। যা এখানে চলছে রাজ্যে।"

প্রায় তিন বছর ধরে পিছিয়ে যাচ্ছে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার প্রক্রিয়া।
তবে ২০১৯-এর লোকসভা ভোটের আগে বেতন কমিশন কার্যকর করা হবে বলে আশাবাদী ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু, ৩১ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে কর্মচারীদের সেই আশায় জল ঢেলে দেয় সরকার। এমনটাই অভিযোগ বিশেষজ্ঞদের।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.