Header Ads

পঞ্চায়েত বৈঠক সেরে ফেরার পথে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল নেতা।


নজরবন্দি ব্যুরোঃ শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের বৈকণ্ঠপুর বুথে নির্বাচনী বৈঠক করে ফেরার পথে ঘাগরাশোলে বিজেপি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত তৃণমূল নেতা  দিলীপ মাহাতো।

আজ কাশীজোড়া অঞ্চলের ঘাগরাশোলে দলীয় কর্মী এবং সহায়ক দলের সদস্যদের নিয়ে মিটিং করে বাড়ি ফেরার পথে বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দিলীপ মাহাতা। দিলীপ বাবু সীতানাথপুর উচ্চ বিদ্যালয়-এর পরিচালন সমিতির সভাপতিও। তাকে বাড়ি ফেরার পথে একলা পেয়ে আক্রমণ করে বিজেপির দুষ্কৃতীরা, অভিযোগ।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.