পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন ধোনি।
নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটার হিসেবে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। একাধিক বার দেশকে পুরস্কার এনে দিয়েছেন তিনি। এবার তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করলো দেশ।

২ এপ্রিল ধোনিকে পদ্মভূষন প্রদান করা হল। রাষ্ট্রপতি ভবনে গতকাল অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠান। সেই বিশেষ অনুষ্ঠানে দেশের অন্যতম সফল প্রাক্তন অধিনায়কের হাতে পদ্মভূষণ সম্মান তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পুরস্কার গ্রহণ করার সময় ভারতীয় সেনাকে সম্মান প্রদর্শন করে সেনা বাহিনীর উর্দি পরিহিত ছিলেন ধোনি। সঙ্গে ছিল তাঁর স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিবা ধোনিও।

No comments