Header Ads

দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধি, পৃথিবীতে ৪ নম্বরে ভারত!

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরীক্ষা বাড়ছে, সেইসঙ্গেই বাড়ছে পজিটিভ কেসের সংখ্যা। এবার একদিনে ১৪,৫১৬ জনের করোনা ধরা পড়েছে। এখনও অবধি দৈনিক আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫,০৪৮। শনিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি করোনায় ১২,৯৪৮ জনের মৃত্যু হয়েছে দেশে। পরিসংখ্যান বলছে, ১ থেকে এক লক্ষে সংক্রমিতের সংখ্যা পৌঁছাতে সময় লেগেছিল ১১০ দিন। ১ লক্ষ থেকে ২ লক্ষে মাত্র ১৫ দিন। আর, ২ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষে পৌঁছাতে লেগেছিল মাত্র দশ দিন। যেভাবে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, তাতে রবিবারই চার লক্ষের গণ্ডি পেরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
 এরই সঙ্গে করোনা সংক্রমণের সবচেয়ে বেশিদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে ভারত । মোট সংক্রমণের সংখ্যার নিরিখে তালিকার এক নম্বরে আমেরিকা, দু নম্বরে ব্রাজিল, ও তিন নম্বরে রাশিয়া রয়েছে ।সারা পৃথিবীতে করোনা সংক্রমণের সংখ্যা ৮৮ লক্ষ ৪০ হাজার হয়ে গেছে । সারা পৃথিবীতে ৪ লক্ষ ৬৪ হাজার মৃত্যু হয়েছে । এই রোগ থেকে সারা পৃথিবীতে সেরে উঠেছেন ৪৬ লক্ষ ৯৬ হাজার মানুষ ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.