Header Ads

নওয়াজের পরিবার মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করত, অভিযোগ করলেন নাওয়াজ পত্নী

নজরবন্দি ব্যুরোঃ আইনি মতে সম্পূর্ণ বিবাহ-বিচ্ছেদ চান বলিউডের প্রথম সারির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী স্ত্রী আলিয়া।লকডাউন এর মাঝেই ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বামী নওয়াজউদ্দিন সিদ্দিক এর কাছে অফিশিয়াল নোটিশ পাঠিয়েছেন তিনি।প্রথমদিকে বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও অবশেষে একটি সংবাদ মাধ্যমে মুখ খোলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি স্ত্রী আলিয়া।নাওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে রয়েছে তার গুরুতর অভিযোগ।আলিয়ার কথায় নাওয়াজ কোন দিনই তার গায়ে হাত তোলেন নি। কিন্তু তাকে মানসিক অত্যাচার করে গেছেন ক্রমাগত। সেই কারণেই বিবাহ বিচ্ছেদের পর থেকেই বেছে নিয়েছেন আলিয়া। আলিয়ার কথায় নাওয়াজের সাথে থাকাকালীন তার আত্মসম্মানবোধ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে।নাওয়াজ ও আলিয়া দশবছর বিবাহবন্ধনে বেঁধে ছিলেন। কিন্তু এই বিয়ের প্রথম বছর থেকে তাদের সম্পর্কে সমস্যা ডানা বাঁধতে শুরু করেছে।
 আলিয়ার মনে আশা ছিল সময়ের সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু শেষরক্ষা আর হলনা। আলিয়ার অভিযোগ সমস্যা দিনের পর দিন যেন আরও বেড়ে চলেছে।আলিয়ার কোথায় অশান্তি হলে নাভাস যেরূপ চিৎকার করে তা কোন মতেই মেনে নেওয়ার মত নয়।তবে নাওয়াজ কোনদিনই তার গায়ে হাত তোলেননি। কিন্তু নাওয়াজের পরিবারের বিরুদ্ধে রয়েছে একটি গুরুতর অভিযোগ আলিয়ার।মুম্বাইয়ের বাড়িতে আলিয়া থাকতেন নাওয়াজের মা দাদা ও বৌদির সাথে। আলিয়ার অভিযোগ নাওয়াজ তার গায়ে হাত না তুললেও নাওয়াজের দাদা প্রায় আলিয়ার গায়ে হাত তুলতেন।
আলিয়া জানিয়েছেন এর আগেও নাওয়াজের পরিবারে এই রকম ঘটনা ঘটেছে। বাড়ির বউদের কে মারধর করা তার পরিবারের নতুন কিছু নয়।এই রকম অপরাধের জন্য রয়েছে তাদের পরিবারের বিরুদ্ধে সাতটি মামলা।নাওয়াজ অভিনেতা হিসাবে বড় হলেও মানুষ হিসাবে বড় নন। নিজের সন্তানদের প্রতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি। শেষ কবে নিজের সন্তানদের সাথে দেখা করেছেন তা হয়তো তিনি নিজেও জানেন না।তাই বিচ্ছেদের পর নিজের সন্তানদের আলিয়া নিজের কাছেই রাখতে চান।আলিয়ার কথায়, ওদের আমি বড় করেছি, তাই ওরা আমার কাছেই থাকবে।আলিয়ার আসল নামঅঞ্জনা কিশোর পান্ডে।নাওয়াজের সাথে বিয়ে করারা জন্য নাম বদলে রাখা হয়েছিল আলিয়া।আবার নিজের সেই পুরানো নামে ফিরে যেতে চান তিনি কারণ অন্য কারুর নামে তিনি নিজের বাকি জীবনটা কাটাতে চান না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.