Header Ads

সব্যসাচী নাটকের শেষ পর্ব মুকুলের সাথে বৈঠক! বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা।

নজরবন্দি ব্যুরোঃ ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে ডাক না পেলেও, রাতেই বৈঠক করলেন সব্যসাচী দত্ত। সেই বৈঠক মুকুল রায়ের সঙ্গে। বিধাননগর সুইমিং পুল অ্যাসোসিয়েশনে এই বৈঠক চলে দীর্ঘক্ষণ। পরে মুকুল রায় বলেন দাদা হিসেবে সব্যসাচীকে উপদেশ দিয়ে গেলাম। অন্যদিকে সব্যসাচী দত্ত বলেন, পরামর্শ দিয়েছেন। তিনি আইনজ্ঞদের পরামর্শ নিয়েছেন।
ওদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি দলের শৃঙ্খলা ভেঙেছেন সব্যসাচী দত্ত। এমনকী দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে সব্যসাচী দত্তকে নিয়ে রিপোর্ট জমা পড়েছে।তাই রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠকের পরই বিধাননগর পুরনিগমের মেয়রের দায়িত্বে আপাতত বহাল করা হল ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে। ফলে বলাই যায়, সব্যসাচীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.